Author: প্রতিবিম্ব প্রকাশ

ওই দেখোরে সূর্যি মামা জেসমিন জাহান নিপা ওই দেখোরে সূর্যি মামা অগ্নির ঝাপি মেলে, রোদের তাপে ঝলসে দিচ্ছে তাপাদাহের খেলে! সকাল হলেই পূব আকাশে আলোর ফুলকি জ্বালে এমন কষ্ট পাইনি কেহ পূর্বে কোনো কালে। জন জীবনে বিপন্ন আজ সব মানুষই দুখি বৃষ্টির আশায় চাতকের ন‍্যায় সবাই মারে উঁকি। পানির তেষ্টায় পশুপাখি তরুলতাও কাঁদে তীব্র গরম বেড়েই চলছে ক্ষণিক সময় বাদে। মৃদুমন্দ বাতাসের ঢেউ ভ‍্যাপসা আগুন ঝরা নদী নালা ফেটে চৌচির বৈশাখ, জৈষ্ঠ্যের খরা। আম,জাম,কাঁঠাল,কলা এই গরমে পাকে মাঝে মাঝেই হলুদ পাখি ডাকে বকুল শাখে। বৈশাখ,জৈষ্ঠ্যের ভর দুপুরে খোকা খুকু ছোটে কাঁচা পাকা আমের থোকা চুপিচুপি লোটে।

আরো পড়ুন

চিঠি সাঈদা সানজিদা মেঘলা দিনে কালো মেঘের পাড়া মেঘের সাথে বৃষ্টির আলাপ শুনছি জানতে? কতো সহজ বোঝাপড়া! খুনসুটি আর যাপন সময় গুনছি। জানতে যদি, তারার সাথে চাঁদের ভাব জমে যায় পূর্ণিমারই রাতে! ছায়াপথের অল্প গল্প শেষে রাত ডুবে যায় শুভ্রতারই প্রাতে। ভোর না হতেই আলোর ছড়াছড়ি ব্যস্ত আকাশ, তপ্ত সারাবেলা বিকেল হতেই কিচির মিচির সুরে আকাশজুড়ে জমবে পাখির মেলা! খানিক বাদেই ঘণ্টা হলে ছুটির রাঙা আলোয় সন্ধ্যা নেমে আসে। চাঁদের সাথে তারারা বৈঠকে মহাকাশের গল্পজুড়ে বসে। ভাবছি তোমায় শুক্লপক্ষে বসে চাঁদের আলোয় উঠোন গেছে ভেসে! পুকুর ভরা চাঁদের আলোর ঢেউ পুড়ছে হৃদয়, পাচ্ছে না টের কেউ।।

আরো পড়ুন

বাংলাদেশ কবি-লেখক অভিধান আসছে শিগগির: সার্বিক সহযোগিতায়: কবি নজরুল বাঙালি প্রকাশনায়: প্রতিবিম্ব প্রকাশ। আপনার পরিচিতি ও ছবি পাঠাতে পারেন। ইমেইল: khair.hrm@gmail.com কবি-লেখক অভিধানে যা থাকবে: জন্ম: (স্থায়ী ঠিকানাসহ) বেড়ে ওঠা: পড়ালেখা: পেশা: ব্যক্তিগত জীবন প্রকাশিত গ্রন্থ: মোবাইল নম্বর: ইমেইল: প্রতিবিম্ব প্রকাশ: বাড়ি: ১১, সড়ক: ০৩, সেক্টর: ০৬, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০। ফোন: ০১৭১৫৩৬৩০৭৯; ০১৮২৬৩৯৫৫৪৯ ইমেইল: khair.hrm@gmail.com; kalerprotibimbo@gmail.com পেজ: https://www.facebook.com/protibimboprokash ফেইসবুক: https://www.facebook.com/ProtibimboProkashBd ওয়েব: https://protibimboprokash.com

আরো পড়ুন

সংকীর্ণ এম এ মাসুদ মিঞা সংকীর্ণ মানসিকতার, গন্ডিতে যাঁরা আবদ্ধ, আর যাই হোক, ভালোবাসা হয় না। এক সাথে থাকা, দূরে থাক, এক সাথে, চলাও যায় না। সাহিত্য সংস্কৃতির, ধারক বাহক হয়ে, থাকবো অনন্তকাল, সাংস্কৃতিক পরিমন্ডলে আমার জন্ম। বাবা-মা কে দেখেছি, তাদের জীবন চরিত, খুব কাছে থেকে দেখেছি, দেখেছি বাবার অভিনয়। সাত দিন থেকে পনের দিন, নাটক, কবিতা আবৃত্তি গান, সেই অনবদ্য স্মৃতি ভুলা যায়? যাবে না কখনো কোন দিন। আজকে যাঁরা এ পরিমন্ডলে, বিচরণ করছে, অনেকেই, সংকীর্ণ মানসিকতার ঊর্ধ্বে উঠতে পারেনি, চরম সংকীর্ণ। সাহিত্য সংস্কৃতির সঙ্গে যাঁরা যুক্ত, তাদের হতে হবে, নির্মল নিস্কুলুষ, তাদের মনপ্রান হতে হবে, স্বচ্ছ,আকাশের মত বিস্তৃত,…

আরো পড়ুন

বিষণ্ন এক স্বর্গীয় সুখ। সুরমা খন্দকার। মার্চ মাস। এই সময় থেকে এখানে গরম শুরু হয়ে যায়। আমরা থাকতাম মফস্বলে। থানা শহর। গ্রামটা ছিল সবুজে ঘেরা বনানি। আশি এর দশকে রাস্তাগুলো ভাঙাচোরা। সড়কের দু’ধারে মুদি দোকান, বাজার, চা-শিঙাড়ার দোকান, হোমিওপ্যাথি ফার্মেসী এই হলো ছোট বাজার। পায়ে চলা মেঠো পথে পাশাপাশি কিছু বসতি। বেশিরভাগই টিনের ছাউনি মাটির ঘর। দালান বাড়ি ঘর ছিল মাত্র কয়েকটা। খাল পাড়ে মোটা রাস্তায় ধানক্ষেতের কোনায় আমাদের জুবুথুবু প্রাইমারি স্কুল। বাড়ি থেকে স্কুলে যেতে লাগত মাত্র ৫/৬মিনিট। রমজান মাসের এই শুরুটা এখানে আনন্দে আর হই হুল্লোড়ে কাটে। রোজা আসলেই মা রোজার বাজার করাতেন ঘটা করে। আমরা ভাই বোনরা…

আরো পড়ুন

৫০ বছর পরে আজও বাংলা-বাঙালির হৃদয়জুড়ে অরুণ চক্রবর্তীর “লাল পাহাড়ির দেশে যা” গানটি। এই লোকগীতিটি শোনেননি, এমন বাঙালি অল্পই আছেন। এটি মূলত একটি কবিতা। লিখেছিলেন কবি অরুণ কুমার চক্রবর্তী, ১৯৭২ সালে। কবিতাটির শিরোনাম ছিল─ ‘শ্রীরামপুর ইস্টিশনে মহুয়া গাছটা’: শ্রীরামপুর ইস্টিশনে মহুয়া গাছটা, হাই দ্যাখো গ’ তুই ইখানে ক্যানে? লালপাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, হেথাকে তুকে মানাইছে নাই গ’, ইক্কেবারেই মানাইছে নাই। অ-তুই লালপাহাড়ির দেশে যা। সিখান গেলে মাদল পাবি, মেইয়ে মরদের আদর পাবি। অ-তুই লালপাহাড়ির দেশে যা, লারবি যদি ইক্কাই যেতে, লিস্‌ না ক্যানে তুয়ার সাথে; নইলে অ-তুই মরেই যা, ইক্কেবারেই মরেই যা, হাই দ্যাখো গ’, তুই ইখানে…

আরো পড়ুন

মাকে শ্রদ্ধায় স্মরি মোহাম্মদ শরিফ উদ্দিন আমাদেরকে ছেড়ে গিয়েছ সাতটি বছর আগে তোমায় মনে পড়ে মাগো গভীর অনুরাগে। মায়ের কাছেই ছিল শত আবদার অভিমান মাকে তার একটুও দিইনি কোনই প্রতিদান। অসুখ হলে ঘুমাতো না মা রাতদিন একাকার করে সেবা যত্নে অসুখ তাড়াতো যেন দু’হাত দিয়ে তারে। আয়নার মতো ভেতরটা আমার মুখ দেখেই বুঝতো মা তাইতো কখনো লুকাতে পারিনি ভেতরের কষ্টটা। দুঃখ পেলেও হাসিমুখ দেখেছি সে যে আমার মা ভালোবাসা যার চিরকাল অটুট একটুও বদলায় না। সময় অসময়, বুঝে না বুঝে উঁচু স্বরের কথা সেসব এখন বুকে জাগায় অনুশোচনার ব্যথা। দুর্যোগেও পেয়েছি যার সমান আদর, স্নেহ মায়া মাথার ওপর একই রকম…

আরো পড়ুন

এপার বাংলা ওপার বাংলা কবিদল ঢাকা বিভাগীয় শাখার অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত। ২২ মে ২০২৪ বিকাল ৪টায় বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এম নাজিম উদ্দিন আল আজাদ (সাবেক মন্ত্রী, ধর্ম ও পানি সম্পদ মন্তণালয়), প্রধান আলোচক ছিলেন আসলাম সানী (বাংলা একাডেমি পদকপ্রাপ্ত কবি), উদ্বোধক ছিলেন নজরুল বাঙালি (সভাপতি, এপার বাংলা ওপার বাংলা কবিদল), বিশেষ অতিথি ছিলেন: মোঃ কপিল উদ্দিন (সাবেক অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক, ভূমি মন্ত্রণালয়), মসয়ূদ মান্নান (সাবেক রাষ্ট্রদূত ও সভাপতি, নজরুল একাডেমি, ঢাকা), কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী (চেয়ারম্যান, বাংলাদেশ পোয়েট্স ক্লাব), ড. শহীদুল্লাহ আনসারী (লেখক, গবেষক ও শিক্ষাবিদ; সভাপতি, আন্তর্জাতিক লেখক ফোরাম), এ.টি.এম.…

আরো পড়ুন

নীল বেদনা আফলাতুন নাহার একদিন আমি শান্ত হবো মনের ক্লান্তিগুলো মুছে ফেলবো শরীরের ধুলোবালি ঝেড়ে ফেলে চলে যাবো মনের খোলা আঙিনায়, যেখানে গাছে গাছে সাদা ধবধবে বেলী ফুল ফুটে আছে। স্বর্গ থেকে মা বললেন, কিছু ফুল তুলে নিয়ে আয় বসার ঘরে সুগন্ধ ছড়াক। মনের অবয়বে তখন সবুজ রঙের শাড়ি, কপালে টিপ। মনটা স্নিগ্ধ কিন্তু বিষন্ন, মা কী আমাকে ছুঁয়ে দিলেন তবে! অলৌকিক শূন্যতা অনুভব করলাম। চারিদিকে অন্ধকার। ভাষাহীন নিরীহ জীবনে কিছুটা উষ্ণতা চাই, নি:শব্দের মাঝে শব্দ চাই, অনিশ্চয়তার মাঝেও স্বপ্ন দেখতে চাই। চাই সুষমাময়ী আমার মাকে। কবেকার কোন বন্ধ দুয়ার খুলে তোমাকে দেখতে চাই মা! নীল ব্যর্থতা যে আমাকে জড়িয়ে…

আরো পড়ুন

গতকাল ২১ মে ২০২৪ বিকাল ৫ টায় পারফর্মিং আর্ট সেন্টারের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৫তম জন্মবার্ষিকীতে জাতীয় জাদুঘরের বেগম ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে অনুষ্ঠিত হয় প্রখ্যাত নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরার একক নজরুল সংগীত অনুষ্ঠান। এতে সম্মানিত অতিথি ছিলেন: জনাব খায়রুল আনাম শাকিল (সভাপতি: কবি নজরুল ইসলাম ট্রাস্টিবোর্ড) জনাব এ এফ এম হায়াতুল্লাহ (নির্বাহী পরিচালক: কবি নজরুল ইনস্টিটিউট) জনাব মৃন্ময় চক্রবর্তী (পরিচালক, ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার, ভারতীয় দূতাবাস, ঢাকা) সঞ্চালনায়: দীপ্তি চৌধুরী মিডিয়া পার্টনার ছিলেন: চ্যানেল আই।

আরো পড়ুন