14 বার পড়া হয়েছে
অপেক্ষার প্রহর
ফিরোজ শাহীন আলাল
নিযুত কোটি বছর অপেক্ষার প্রহর
সান্ধ্য পাখি নীড়ে ফেরে—
সাইবেরিয়ান পাখিরা গন্তব্যের উদ্দেশ্যে
আকাশের মেঘ ছুঁয়ে নীলিমা নীলে!
কিন্তু—আমার অপেক্ষার প্রহর
শেষ হচ্ছে না—!
এখনো মনে পড়ে ভীরু দুটি চোখ
রমনা পার্কে হৃদয়গ্রাহী আলিঙ্গনের শিহরণ
তারপর—
আমাজন, মিসিসিপি কিংবা—
নায়াগ্রা জলপ্রপাতের মতো
তোমার গতির কাছে থমকে—দাঁড়ালাম!
অনুভূতিহীন তোমাকে ভস্মীভূত করতে
মনের ভিসুভিয়াস জ্বালামুখ খোঁজে—!

