1)
দ্বীপ
আলেয়া ইসলাম আলো
চোখের বাসায় না বুঝলে
মনের ভাষা বুঝবে কি করে
অন্তর চোখ খোল
নতুবা প্রেম যাবে মরে ।
বাড়তি আলাপ পাগলের প্রলাপ চুপটিকরে বসো
দিগন্তি রাখা গোধূলির সংলাপ শুনেছে পাখি শ শ
বুকের চরা চর ভয়ের পাথর,
কে আপন কে পর পাখা মেলে ভাবনার যোগফল
দশে যায় বিচ্ছেদের দেয়াল,
বিশ্বাসের টোপর নির্বাক আঙ্গিনা প্রেমের ফসল
পরে যদি মুছে দাও বিরহের বলিরেখা
এঁকে দাও গোলাপ লাল টিপ
সমুদ্রের দোলনচাঁপা যদি না দেয় দেখা
সমাধিতে জেলে দিও বিদায়ের দিপ।
2)
বৃষ্টিভেজা দিন
আলেয়া ইসলাম আলো
বাদল দিনে শীতে হাওয়া
রিমঝিম বৃষ্টির ছন্দ
টিনের চালে সুর উঠেছে
গরম চা এর গন্ধ ।
ঘন কালো মেঘের বেলায়
আদান নেমে এলো
হঠাৎ যেন দিনের বেলা
রাতের শোভা পেল ।
বৃষ্টি তোমার রাঙা ঠোঁটে
আঁকছে জলছাপ
বৃষ্টির প্রেমে ডুবে তুমি
ছাড়লে আমার হাত ।
বৃষ্টির সাথে মিশেছিল
চোখের নোনাজল
কাজল কালো চোখটা বলছে
আমি যে তোমার বর ।
3)
ঈদের শুভেচ্ছা
আলেয়া ইসলাম আলো
ঈদের চাঁদ উঠেছে আজ আকাশের নীল কোণে
খুশির বারতা ছড়িয়ে পড়ে মানুষের মনে মনে
দুঃখ ভুলে হাসি মুখে আসুক সবাই কাছে
ভালোবাসার রঙে রঙিন হোক হৃদয়ের মাঝে।
আতর গোলাপের ভাসে ঘরের চারপাশে
আনন্দ যেন ঝরে পড়ে প্রতিটি নিঃশ্বাসে।
অভিমান সব দূরে রেখে হাত বাড়িয়ে দেই
ঈদের দিনে আপনজনের সুখের কথা কই।
এসো সবাই একসাথে ঈদের আনন্দ ভাগ করি,
ভালোবাসা আর দোয়ায় জীবনটাকে রাঙাই ভরি।
আমার এই ছোট্ট দাওয়াত রইলো সবার তরে
ঈদের দিনে আসবে সবাই হৃদয়েরই ঘরে।
আল্লাহর রহমতে ভরে উঠুক সবার জীবন
হাসি-খুশিতে কাটুক সবার প্রতিটি ক্ষণ।
ঈদের শুভেচ্ছা রইলো হৃদয়ের গভীর থেকে,
ভালোবাসা ছড়িয়ে যাক পৃথিবীর
এক প্রান্ত থেকে আরেক প্রান্তে।

