Author: প্রতিবিম্ব প্রকাশ

সুখের অসুখ মাহ্ফুজা আহমেদ একটা সুখের অসুখের মতো তোমার কথা মনে করে সখের দুঃখ অনুভব করতে ভীষণ ভালো লাগে সমস্ত স্বস্তি যেন সেখানেই খুঁজে পাই। আমার সে অসুখের মেডিসিন একমাত্র তুমি, তোমাকেই আমার বড় প্রয়োজন। সমস্ত নির্জনতা ভেঙ্গে ঝর্ণার জলে শীতল হতে ডানা ঝাপটাই, সেখানেও চোখ মেলে দেখি তুমি এক জলপরী, যার প্রতিটি অঙ্গ ভাঁজে মুগ্ধতার রেশ। কিছু অবুঝ সুখ আমার যত্রণার ঘরে ঢুকে যায় যেখানে তুমি নামক এক ব্যামো হৃদয়গাত্রে ক্ষত করে বেঁধেছে বাসা। ভিতরে লুকিয়ে থাকা এক অদৃশ্য অসুখ, চাঁদের জ্যোৎস্না ভেঙ্গে কেবলই আড়মোড়া দিয়ে উঠে সে অসুখ। যেখানে যাই, যেদিকে তাকাই কেবল তোমারই ছায়া, এই অন্ধ চোখে…

আরো পড়ুন

ফিরে আয় স্বপ্ন বিলাসী মনটা  সালেহা ইমতিয়াজ স্বপ্ন বিলাসী মনটা! তুই স্বপ্নে কল্পে আর ভাসিস না! চাঁদ ছুঁয়ে ছুঁয়ে নক্ষত্র মালার কাছে ছুটিস না! এই যে মানুষগুলো ধুঁকছে, ধুকে ধুঁকে আঁধারের বুকে হারিয়ে যাচ্ছে! তাদের কথা কেন ভাবিস না ? রোদে পোড়া তামাটে কৃষক দিনভর খাঁটুনি ঘর্ম ক্লান্ত শ্রমিক! ফুল বিক্রেতা সেই মেয়েটি! বাবু ফুল নিবেন! কাগজ কুড়ানী টোকাই,নোংরা ঘেটে ঘেটে প্লাস্টিক, ভাঙা কাঁচের টুকরো কুড়িয়ে আনন্দে মাতে! নায্য মূল্য মজুরী পায় না! পায়না অধিকার আদর সোহাগ! আর একটু উষ্ণ ভালোবাসা! একটু খাবার আশ্রয় ও বস্ত্রের নিশ্চয়তার খোঁজে, অবিরাম শ্রম অকৃত্রিম সেবা দিয়ে যাচ্ছে। ওরে স্বপ্ন বিলাসী মনটা!  ফিরে আয়!…

আরো পড়ুন

কানাডা প্রবাসী কবি সৈয়দা রোখসানা বেগম’র কাব্যগ্রন্থ: নীল প্রেম বইয়ের ধরন: কাব্যগ্রন্থ বইয়ের নাম: নীল প্রেম লেখকের নাম: সৈয়দা রোখসানা বেগম প্রকাশকাল: একুশে বইমেলা ২০২৪ প্রকাশক: প্রতিবিম্ব প্রকাশ প্রচ্ছদ: সৈয়দ ইকবাল (কানাডা) আইএসবিএন: 978-984-97826-০০-০০ প্রতিবিম্ব প্রকাশ (সৃজনশীল লেখকের ঠিকানা) অফিস: বাড়ি: ০১ (চতুর্থ তলা), সড়ক: ১৪/বি, সেক্টর: ০৪, উত্তরা, ঢাকা ফোন: ০১৭১৫৩৬৩০৭৯ ইমেইল: khair.hrm@gmail.com ওয়েব: https://protibimboprokash.com/ পেজ: https://www.facebook.com/protibimboprokash

আরো পড়ুন

০১) আ- হা হতাম  যদি আমি পায়রা! তবে বিকেলের নরম রোদে, সঙ্গী পাখিটিকে নিয়ে উড়ে উড়ে নীল সাদায় মেশানো – আকাশে যেতাম বহুদূর। অথবা উপর নীচে পাঁক- খেয়ে  খেয়ে খেলা করতাম। কখনো আমি থাকতাম সামনে, সে পেছনে অথবা সে সামনে, আমি পেছনে। এভাবেই খেলায় খেলায়- কাটতো বিকেলটা। অথবা হতাম যদি পড়শীর- পোষ মানা কবুতরগুলোর একটিও; তবে, সকাল- বিকাল পেতাম কারো মনোযোগ ও যত্ন। একি! কোথায় গেল আকাশের নীলিমায় উড়তে – থাকা কবুতর জোড়া? ওরা কি উড়তে উড়তে চলে গেছে – বহুদূরে, কোথাও? অথবা হাড়িয়ে গেছে শূন্য দিগন্তে। দূর্ভাগ্য বশত আমি মানুষ হয়েছি এমন কথা বলবো না। তবে আমার অবস্থাটা ঠিক…

আরো পড়ুন

ভাওয়াইয়া, পল্লীগীতি, লোকগীতির স্বনামধন্য কণ্ঠশিল্পী বীর মুক্তিযোদ্ধা নাদিরা বেগম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হার্টের সমস্যাজনিত অসুস্থতায় গত তিন সপ্তাহ ধরে বিএসএমএমইউতে চিকিৎসাধীন ছিলেন এই কণ্ঠশিল্পী। এরমধ্যে তাকে হাসপাতালের সিসিইউ থেকে আইসিইউ নেয়া হয়। নাদিরা বেগম ভাওয়াইয়া, পল্লিগীতি ও লোকগীতির অনেক জনপ্রিয় গান গেয়েছেন। তিনি ভাওয়াইয়া একাডেমির সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। ১৯৬০ সালে রেডিওতে সংগীত শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন তিনি। গীতিকার ও সুরকার এ কে এম আবদুল আজিজের মেয়ে নাদিরা বেগম। পারিবারিক সূত্রে জানা গেছে, তাকে গ্রামের…

আরো পড়ুন

বিদায় অভিশাপ সাদ্দাম বিশ্বাস নিন্ম মধ্যবিত্ত ঘরের মেয়ে মরিয়ম বুক ভরা আবেগ থাকলেও উচ্ছ্বাস একদম তলানিতে,এজন্য অনেকেই তাকে রসকষহীন বলে। কেউ তার প্রেমে পড়েনি সে কেউকে ভালোবাসেনি।মরিয়ম কে গ্রামের কেউ জিজ্ঞেস করলে সে সাফ জানিয়ে দেয় ,আমার ভালোবাসার যোগ্যতা নেই। কারণ সে দেখতে হতকুৎসিত না হলেও রূপবতী নয়। কোনো উচ্চ বিত্তের ঘরে জন্মালে হয়তো গায়ের রঙ আরেকটু উজ্জ্বল হতো তার বাইরে কিছু নয়।লেখাপড়াও সে যে চাউর করেছে চারদিক এমনটাও নয়। পাশ করেছে ইন্টারমিডিয়েট। ভীষণ একাকি জীবন তার। উনিশ বছরের মেয়েটার শরীরে তেজ সবার সামনেই ঠিকরে পড়ছে। দেখার কেউ নেই কন্যাদায়গ্রস্ত পিতার অসহায় চাহনি কেউ দেখে না। নব্দিপাড়ায় তার বাবার ছোট্ট…

আরো পড়ুন

বাপ-বেটা আলী যাকের ও ইরেশ যাকের। বাবা আলী যাকের গত হয়েছেন, বিনম্র শ্রদ্ধা… সন্তান ইরেশ যাকের একজন প্রতিভাবান অভিনেতা। শুভ জন্মদিন। আলী যাকের জন্ম: ৬ই নভেম্বর, ১৯৪৪ মৃত্যু: ২৭ নভেম্বর ২০২০ ইরেশ যাকের জন্ম: ৬ নভেম্বর ১৯৭৬ আলী যাকের অভিনেতা, ব্যবসায়ী ও কলামিস্ট। তিনি টেলিভিশন ও মঞ্চ নাটকে সমান জনপ্রিয়। তিনি একই সাথে দেশীয় বিজ্ঞাপনশিল্পের একজন পুরোধা ব্যক্তিত্ব। আলী যাকের বাংলাদেশের বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক থ্রিসিক্সটির কর্ণধার। তিনি বাংলাদেশের দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় নিয়মিত কলাম লিখে থাকেন। তাঁর সহধর্মিনী সারা যাকেরও একজন অভিনেত্রী। শিল্পকলায় অবদানের জন্য ১৯৯৯ সালে বাংলাদেশ সরকার তাঁকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকে ভূষিত করে। এছাড়া…

আরো পড়ুন

চিরকুট ও নাকছাবি সাঈদা আজিজ চৌধুরী চিরকুটে লিখে দিলে ভালোবাসার নিবিড় বাণী নিগুঢ় পাশা খেলায় দিনের পর রাত বেহিসেবী সময়ের পালকে উড়তে থাকা জীবন তারপর অস্তাচলের ময়ূখে চুম্বন তুলে অনাকাঙ্খিত প্রস্থান অকস্মাৎ। বৈশাখী ঝঞ্ঝা রোরুদ্যমান কবরী সপ্তমুখী জবা ধূলোয় লুটায় শেষ চুম্বনটুকুর স্পর্শ চুলে চিবুকে সর্বত্র প্রাণপণে আঁকড়ে থাকা বাহু শিথিল হলেও চাঁদির অক্ষরে সিলমোহর হৃদয়ের চতুষ্কোণে আপন ঐশ্বর্যে প্রজ্জ্বলিত নক্ষত্র সবটুকু দায় বহন করে চলেছি। হীরেবিন্দু অনিন্দ্য নাকছাবি হৃদয়ের স্বাক্ষর কারা যেন নাকছাবি সানন্দে খুলে আমৃত্যু বিরহ-তিলক এঁকে দিল সর্বাঙ্গে সযত্নে তোলা আছে চুম্বনযুক্ত নাকছাবি। বোধ আর নির্বোধের সীমানায় সূক্ষ্ম অদৃশ্য প্রাচীর ব্যারিকেড অতিক্রমে মৃত্যুবরণ বিপুল সময়। খণ্ড খণ্ড…

আরো পড়ুন

কবি এটিএম ফারুক আহমেদ (সাবেক পুলিশ সুপার)-এর শুভ জন্মদিন প্রতিবিম্ব প্রকাশ-এর পক্ষ থেকে নিরন্তর শুভেচ্ছা: এক নজরে কবি পরিচিতি জন্ম: কবি এটিএম ফারুক আহমেদ পৈত্রিক নিবাস বৃহত্তর নোয়াখালী বর্তমানে লক্ষ্মীপুর জেলার অন্তর্গত দক্ষিণ রাজাপুর গ্রামে। ১৯৫৭ইং সালের পহেলা নভেম্বর তাঁর জন্ম। পড়ালেখা: স্কুল জীবন হতে তাঁর লেখালেখি শুরু এবং স্কুল পাঠ সমাপ্তির পথে তাঁর লেখা কবিতার পান্ডুলিপিসহ বাংলাদেশ বেতার, ঢাকা নির্বাচনের জন্যে তৎকালীন আঞ্চলিক পরিচালক মরহুম ফজলে খোদা ডেকে পাঠান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেন। পেশাগত জীবন: তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে পড়াশোনার সময় বাংলাদেশ পুলিশে যোগদান করেন এবং অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার হিসেবে পিবিআই হতে অবসরে আসেন।…

আরো পড়ুন

তেরো বছরে পদার্পণ করলো “সমাজ পরিবর্তনে কবিতা গ্রুপ” ভারত ও বাংলাদেশের কবিদের কবিতা পাঠের আসর: সাহিত্য আড্ডা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত। সমাজ পরিবর্তনে কবিতা গ্রুপ ও প্রতিবিম্ব প্রকাশ এর উদ্যোগে সাহিত্য আড্ডা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত। ———————————– গত ৩০ অক্টোবর ২০২৩ সোমবার বিকাল ৩ টায় প্রতিবিম্ব প্রকাশ ও সমাজ পরিবর্তনে কবিতা গ্রুপ এর উদ্যোগে ভারত ও বাংলাদেশের কবিদের কবিতা পাঠ, গান, সাহিত্য আলোচনা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে- প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন: কবি শ্যাম সুন্দর সিকদার (চেয়ারম্যান: বিটিআরসি)। প্রধান আলোচক ছিলেন: বরেণ্য ছড়াকার আসলাম সানী (বাংলা একাডেমি পদক প্রাপ্ত)। সাহিত্য আলোচনায় অংশ নেন ভারতের লেখক, গবেষক ও…

আরো পড়ুন