Author: প্রতিবিম্ব প্রকাশ

মায়ের ভাষা আবুল খায়ের বাংলা আমার মায়ের ভাষা বাংলা আমার প্রাণ বাংলায় আমি দেখি স্বপ্ন বাংলায় গাই গান। বাংলার আকাশ বাংলার বাতাস বাংলায় করি কাজ বাংলা সবার চাওয়া পাওয়া বাংলা মাথার তাজ। বাংলা এত মধুর ভাষা বাংলা এত সুর বাংলাকে তাই সাথে নিয়ে যেতে চাই বহুদূর। জীবন দিয়ে রাখলো যাঁরা বাংলা ভাষার মান তাঁদের জন্য গর্ব করি তাঁরা চির অম্লান। ———————- ঠিকানা: আবুল খায়ের গ্রাম-মোহাম্মদপুর থানা-সেনবাগ জেলা-নোয়াখালী মোবাইল-০১৭১৫৩৬৩০৭৯

আরো পড়ুন

করেছো ভুল ইফফাত জাহান চৌধুরী দিয়েছো ফুল মনে দিয়েছে দোল করেছো কিন্তু ভুল ফুলের সৌরভে আমি অন্ধ তুমি নিয়েছো শুধু গন্ধ তুমি কি নিবে আমার ফুল। যে ফুলে আছে আমার হৃদয়ের স্পন্দন চুরি করে এসো না ধরা পরলে ছাড়ব না আমি আমার ফুল দুজনকেই নিতে হবে একসাথে নয়তো পার পাবে না তুমি।

আরো পড়ুন

তোমাকে খুঁজে ফিরি শেখ মনিরুজ্জামান শাওন বহু দিন ভালোবাসা পাই না তোমার। শহরের কোলাহলে হাজার বিলাসিতায় হারিয়ে গেছে সব । কবে কোন ক্ষণে চোখ বুজে তোমারে দেখেছি জ্যোৎস্না স্নানে, লক্ষী রূপে, ভুলে গেছি সেই সব। তোমাকে ছাড়া জীবন যেন পুতুল নাচের ইতিকথা, শূন্য জীবনে, একাকিত্বের হাসি ঘুচায় না মনের, অপূর্ণ গোধূলিবেলা। গায়ের মেঠো পথ ধরে সোনার ধুলো উড়িয়ে, তোমাকে খুঁজে ফিরি আমি। এখানে তোমার মতো ঘুঘুরা ডাকে সাদা বক উড়ে উড়ে চোখে চোখে রাখে লাল নীল প্রজাপতি ছুঁয়ে যায় উদাসী মন। দূর থেকে দেবদারু ইশারায় ডাকে, আয় কাছে আয় একটু জিরিয়ে নে ওরে বাছাধন। অবারিত সবুজ ধানক্ষেতে চেয়ে দেখি, তোমার…

আরো পড়ুন

প্রখ্যাত গ্রিক কবি সি পি কাভাপি বিশ্বদিবস পালন: সুপ্রিয় সুধী, আজকে ২৯ এপ্রিল ২০২৪, সোমবার, বিকেল ৪টায় প্রখ্যাত গ্রিক কবি সি পি কাভাপি বিশ্বদিবস। দিবসটি উদযাপন উপলক্ষ্যে কাঁটাবন সংলগ্ন কবিতা ক্যাফে মিলনায়তনে আলোচনা সভা ও কবিতা পাঠের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সি পি কাভাপি দিবস উদযাপন কমিটির বাংলাদেশ প্রতিনিধি বরেণ্য কবি রেজাউদ্দিন স্টালিন। সম্মানিত অতিথি থাকবেন ড. মাহবুব হাসান, অধ্যাপক আহমেদ রেজা, জনাব মেহবুব হক, কবি শাহীন রেজা, কবি আবদুর রব, কবি কবীর হোসেন তাপস, কবি কামরুল হাসান, কবি সরকার মাসুদ, কবি সৈকত হাবিব, কবি বিনয় বর্মণ, কবি জাকির আবু জাফর। সি পি কাভাফিকে নিবেদিত কবিতা পড়বেন বিশিষ্ট…

আরো পড়ুন

প্রতিবিম্ব প্রকাশ থেকে প্রকাশিত-২০২৪ এ নতুন বইয়ের মধ্য থেকে বইমেলায় বিক্রয় তালিকায় শীর্ষ ১০ বই। ০১) কবি এম এ মান্নান হাওলাদার (কাব্যগ্রন্থ: নিসর্গে নন্দিতা) ০২) কবি রাজিয়া সুলতানা শিম্মা (কাব্যগ্রন্থ: স্বপ্ন ছোঁয়া) ০৩) কবি ইফফাত জাহান চৌধুরী (কাব্যগ্রন্থ: অনুভবে তুমি) ০৪) কবি ও গল্পকার মাহ্ফুজা আহমেদ (গল্পগ্রন্থ: শার্শিতে শিশিরের কান্না) ০৫) কবি আফরোজা জেসমিন (কাব্যগ্রন্থ: হৃদয় পথের বাঁকে) ০৬) কবি ও অভিনেতা এবিএম সোহেল রশিদ (কাব্যগ্রন্থ: পঙ্ক্তিমালার কাঠগড়ায় আগুনফুল) ০৭) কবি ও প্রাবন্ধিক আমিনুল ইসলাম (কাব্যগ্রন্থ: মতিহারি ভালোবাসা) ০৮) কবি ও গল্পকার কানিজ ফাতেমা (গল্পগ্রন্থ: পটু) ০৯) কবি, নাট্যকার, গবেষক ফরিদ আহমেদ দুলাল (গবেষণামূলক গ্রন্থ:- কবিতার মায়াবন: শব্দ-শিল্প-ছন্দ-প্রকরণ) ১০) কবি…

আরো পড়ুন

কলম ও বন্দুক – সরকার মাহবুব দু’টোকেই মান্য করি ! কুর্নিশ করি ! কলম অথবা বন্দুক হাতে নিলেই তো হলোনা ! কিছু কি করতে চাও ? কিছু কি বলতে চাও ? বলো। গলা ফাটিয়ে বলো। একদিন মানুষ ঠিকই শুনবে তোমার ওইসব কথামালা। যদি ওই উচ্চারণে শুদ্ধতা থাকে। পরিচ্ছন্নতা থাকে। মমতা নামক কিছু মিষ্টতা থাকে। যদি থাকে দিগন্ত প্রসারিত অবিশ্রান্ত-কোরাস। যদি থাকে অনন্তের অবিশ্রান্ত বারিপাত। যদি থাকে মহামানবের দীপ্ত আহ্বান। সর্বোপরি যদি থাকে কোনো স্পষ্ট মেসেজ। যদি থাকে ! তবেই তোমার গান গাইতে গাইতে আবার চলবো, হাটবো প্রতিটি নতুন সূর্যদয়ের দিকে। হয়তো সেদিন শ্রদ্ধায় অবনত- যেমন – তাঁকে কুর্নিশে রেখেছি মাথার…

আরো পড়ুন

শূন্যতা ইসমত আরা তুমি কি কখনও আমার শূন্যতা অনুভব করো? যদি করেই থাকো কখনও সেটা কি পলকে, ক্ষণে, নাকি নিমিষে। হতে পারে সেটি দুদণ্ডে, মুহূর্তে কিম্বা দিনে কখনও যদি অনুভব করো এই আমার শূন্যতা সপ্তাহ আর পক্ষ পেরিয়ে মাস,বছর, কিম্বা, যুগ। প্রজন্ম পেরিয়ে গেলেও শতাব্দী অব্দি অপেক্ষা করবো। তুমি আমায় বলবে আমি তোমার শূন্যতা অনুভব করছি।

আরো পড়ুন

নাঙ্গলকোট উন্নয়ন পরিষদ (নাউপ), ঢাকা-এর ইফতার ও দোয়া মাহফিল-২০২৪ অনুষ্ঠিত: বিশেষ প্রতিনিধি, ঢাকা: ঢাকায় বসবাসরত নাঙ্গলকোটবাসীদের সেতু বন্ধনের সংগঠন নাঙ্গলকোট উন্নয়ন পরিষদ (নাউপ) এর উদ্যেগে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সোলায়মান সবুজ ও উপজেলা সমন্বয়ক আফজাল হোসাইন মিয়াজী’র যৌথ সঞ্চালনায় সংগঠনের সভাপতি জনাব মোহাম্মদ মোবারক হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক দলিলুর রহমান, ২৯/০৩/২৪ ইং রোজ-শুক্রবার উত্তরার পলওয়েল কনভেনশন সেন্টারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নাঙ্গলকোটবাসীদের উপস্থিতিতে ঢাকায় যেন একখন্ড নাঙ্গলকোটের মিলন মেলায় পরিণত হয়েছে। নাউপ এখন ভালোবাসার আতুড়ঘর! শহর আর গ্রামের সম্মিলনে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতার মাধ্যমে নাঙ্গলকোটের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা পালনের উদাত্ত আহ্বান জানিয়েছেন…

আরো পড়ুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো সপ্তর্ষি প্রকাশনা উৎসব: ২৯ মার্চ শুক্রবার বিকেল ০৪ টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের মিলনায়তনে অনুষ্ঠিত হলো সপ্তর্ষি প্রকাশনা উৎসব। অধ্যাপক আহমেদ রেজার সভাপতিত্বে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা। বিশেষ অতিথি: নাজিমুল ইসলাম মন্ডল (লেখক ও প্রকাশক, ভারত) সপ্তর্ষি মানে সাতজন কবি-লেখক: ১) কবি, অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম (শহিদ আজাদ), ঢাকা বিশ্ববিদ্যালয় ২) কবি, অধ্যাপক ড. শফিক ইমতিয়াজ ৩) কবি, ইঞ্জিনিয়ার ড. কামরুল হাসান (সহকারি অধ্যাপক), ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ৪) কবি, অধ্যাপক তারেক রেজা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৫) কবি, অধ্যাপক ড. বিনয় বর্মন, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ৬) পোল্যান্ড প্রবাসী কবি শামছুন…

আরো পড়ুন

আমার পরিচয় – সৈয়দ শামসুল হক আমি জন্মেছি বাংলায় আমি বাংলায় কথা বলি। আমি বাংলার আলপথ দিয়ে, হাজার বছর চলি। চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। তেরশত নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে। আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে। এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধবিহার থেকে এসেছি বাঙালি জোড়বাংলার মন্দির বেদি থেকে। এসেছি বাঙালি বরেন্দ্রভূমে সোনা মসজিদ থেকে এসেছি বাঙালি আউল-বাউল মাটির দেউল থেকে। আমি তো এসেছি সার্বভৌম বারোভূঁইয়ার থেকে আমি তো এসেছি ‘কমলার দীঘি’ ‘মহুয়ার পালা’ থেকে। আমি…

আরো পড়ুন