সাগর বন্দনা
মো. জুয়েল রানা
সাগর তোমার বর্ণনা
হৃদয়ে আমার গাঁথা।
অনেক শুনেছি তোমার কথা।
হয়নি কখনো যাওয়া।
তোমার নীল ঢেউ যখন দোল খায়
হৃদয়ের বিষণ্নতা বলে কেটে যায়!
কেউ তোমায় বুকে নেয়
কেউবা আবার দোলায়।
কেউবা দৃশ্য দেখে দাঁড়িয়ে
কেউবা স্মৃতিচারণ করে রাখে গোপনে।
আমার হৃদয় শুনে কষ্ট নেয় মনে
সান্ত্বনা দেয়– যাবা একদিন ভোরে।
ভুল বুঝি সান্ত্বনা,
হবে না কখনো দেখা।
বিভিন্ন কাজে আটকে পড়েছি
আমি যে একেলা।
সাগর কেন তুমি এত সুন্দর?
যেখানে যেতে পারে না যে
আমার মন।
দৃশ্যক্ষণে দেখতে পারি না তোমায়
তাই হিংসা করে যে আমার হৃদয়।
মাফ করে দেও আমায়
একদিন দেখব তোমায়।
তুমি যে সুন্দর
তা বলব মনের পাতায়।

