ধরেছি কলম শক্ত করে
ফাতেমা আক্তার ফিহা
ধরেছি কলম শক্ত করে
এই কলম কি কাউকে ডরে?
এই কলমে লেখব গান,
প্রতিবাদের শুধু স্লোগান!
এই কলমে লেখব আমি
ঐ সব লোকের কৃতি
যারা আজ কাল করে যাচ্ছে
বাংলাদেশর দূর্নীতি।
এই কলমে লেখব কথা
খাচ্ছে যারা জাতির মাথা!
যাদের প্রতি ছিল আশা
তাঁরা ই ভাঙ্গছে মোদের বাসা!
করছে দেশের ক্ষতি!
এই কলমে লেখব দেশের
গুরুত্বপূর্ণ নথি।
লেখরে কলম লেখেজা,
দূর্নীতির দৃশ্য একেজা!
ধরেছি কলম শক্ত করে
বিক্রি হবে না লোভের ধারে।
এই কলম কী থামতে পারে?
এই কলমের ভেতর আছে
লক্ষ্য শহীদের রক্ত!
জেনে রেখ বাংলার তরুণ
সত্য ন্যায়ের ভক্ত।
এক হয়ে সব শ্রমিক কৃষাণ
সত্য ন্যায়ের দেব স্লোগান।
ছেড়ে দিয়ে গলা!
এ দেশ থেকে সকল দূর্নীতি,
ভয়ে যেন পালা।
এই কলমে লেখব যথা
বাঙ্গালিদের দুঃখ ব্যাথা।
ইতিহাসে থাকবে গাঁথা
নবীনরা যেন দেখে!
তাঁরা ও যেন হকের পক্ষে
লড়াই করতে শিখে।
ধরেছি কলম শক্ত করে
এই কলম কি পিছু ফিরে?
উঁচু নিচু বোঝেনা রে
অন্যায় দেখলে প্রতিবাদ করে।
দারুন সাহস তার!
এই কলমে ছিনিয়ে আনবে
জাতির অধিকার।
ভয় দেখিয়ে রাখবি কত!
বুলেটের কাছে ও হবনা নত।
করব প্রতিবাদ
বাংলাদেশে দেখতে চাই
সত্যবাদি হাত।

