আলোর পৃথিবী
মো. এনাম আহমেদ আল আজীম
(ক্লাস- নার্সারি)
আকাশের তারাগুলো ঝিলমিল করে
মনে হয় কি সুন্দর মহাবিশ্বের অংশ
সকালের আকাশটা কত পরিষ্কার
রাত্রিবেলা তারাগুলো রং বদলায়
সূর্য প্রতিদিন ফুটে ওঠে আকাশে
তাই পৃথিবী আলোকিত হয়ে যায় নিমিষে
পাখির মিষ্টি গানে দুনিয়াটাই যেন থেমে গেল
পুরো আকাশই যেন আলো
প্রতিদিন উঠানে খেলা করি, কত ছবি আঁকি
প্রতিদিন জানালা দিয়ে বাহিরের দৃশ্য দেখি
বিকালে দৃশ্যগুলো রঙিন হয়
মন অদ্ভুত আলোতে ভরে যায়
আকাশে পাখিরা ওড়ে বেড়ায়
ঘরে বন্দি জীবন আর ভালো লাগে না
মন চায় মাঠে গিয়ে খেলা করি, সাইকেলে চড়ি
গাছের বাতাসে মন-প্রাণ ভরে যায়
মনে হয় খাবার যা কিছু আছে একা একা খাই
বাবাকে দিবো না, আম্মাকে দিবো না তাই লুকাই
ফ্রিজে জুস থাকলে নিমিষেই গায়েব
সেজন্য সবাই আমাকে ডাকে বড় সাহেব।

