লেখা আহ্বান:
২১ শে ফেব্রুয়ারি (বাংলা ভাষা আন্দোলন) উপলক্ষে ছোটদের রচনা প্রতিযোগিতা :
বিজয়ীদের জন্য প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারসহ আরো আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে।
শর্তাবলী:
১) জার্মানি ও জার্মানির বাইরে যেকোন দেশ থেকে ছেলেমেয়েরা এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারবে।
২) বাংলা ভাষায় ১০ লাইনে এই রচনা লিখতে হবে।
৩) কেবল ১৫ বছর বয়স অবধি ছেলেমেয়েদেরই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়েছে।
৪) লেখার বিষয়টি প্রতিযোগিরা তাদের পছন্দমতো বেছে নিতে পারবে।
লেখার আগে বাবা মা বা অন্য কারো সঙ্গে রচনার বিষয়টি নিয়ে কথা বলে নেওয়া যেতে পারে।
৫) লেখা পাঠানোর শেষ তারিখ ২১ শে ফেব্রুয়ারি ২০২৬
৬) লেখা ইমেইলে অথবা WhatsApp number (01715363079) পাঠাতে হবে।
লেখা পাঠানোর ইমেইল ঠিকানা:
poetpiari@gmail.com
আয়োজনে :
Bengalzentrum e.V.
Berlin, Germany
সহযোগিতায় :
প্রতিবিম্ব প্রকাশ
বিএনএস সেন্টার,
লেভেল ১১, সেক্টর ৭, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৭১৫৩৬৩০৭৯

