ফুরিয়ে যাওয়ার আগে বসন্ত
আহমাদ আশিকিন সিপু
এই বসন্তে
যে আগুন ছোঁয় না
সে আলো দেখার
অধিকার হারায়
এই বসন্তে
যে জাগে না
তার আকাশেও
রোদ লাগে না
এই বসন্তে
যে চেনে না
তার হৃদয়ে
সুর বাজে না
এই বসন্তে
যে ভাঙে না
তার ভেতরে
নতুন রাঙে না
এই বসন্তে
যে ঝরে না
তার পাপড়িতে
সবুজ সাজে না
এই বসন্তে
যে ডাকে না
তার নামটুকু
ফিরে আসে না
এই বসন্তে
যে জ্বলে না
তার আলোও
দূর ছোঁয় না
এই বসন্তে
যে জাগে না
সে বেঁচে থেকেও
আর বাঁচে না
এই বসন্তে
যে ভালোবাসে না
সে সৌহার্দ্যের
সাহারা সপে না
এই বসন্তে
যে হাসে না
তার তার আত্মা
বাঁচে না
____________
১৪-০২-২০২৫

