অমর একুশে বইমেলা ২০২৬ আগামী ২৫শে ফেব্রুয়ারি ২০২৬ শুরু হয়ে ১৫ই মার্চ ২০২৬ পর্যন্ত চলবে।
অমর একুশে বইমেলা ২০২৬ সম্পর্কিত নতুন সিদ্ধান্ত গ্রহন –
আসন্ন অমর একুশে বইমেলা ২০২৬ আয়োজন সম্পর্কে এক মতবিনিময় সভা ১৮ই ফেব্রুয়ারি ২০২৬ বুধবার সন্ধ্যা ৬:০০টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নিতাই রায় চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ মফিদুর রহমান এবং প্রকাশক প্রতিনিধিবৃন্দ।
বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম আসন্ন বইমেলা সম্পর্কিত সর্বশেষ পরিস্থিতি সভায় অবহিত করেন। এরপর প্রকাশকদের বিভিন্ন অংশের উত্থাপিত দাবিদাওয়ার পরিপ্রেক্ষিতে নিম্নলিখিত সিদ্ধান্ত গৃহীত হয় :
১. অমর একুশে বইমেলা ২০২৬ আগামী ২৫শে ফেব্রুয়ারি ২০২৬ শুরু হয়ে ১৫ই মার্চ ২০২৬ পর্যন্ত চলবে।
২. বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানসমূহের স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করা হবে।
৩. ২০২৬ এর বইমেলায় অংশগ্রহণকারী যেসব প্রকাশক ইতিপূর্বে স্টল বরাদ্দ নেননি, তারা আগামীকাল ১৯শে ফেব্রুয়ারি বিকাল ৩:০০টার মধ্যে আবেদন করবেন এবং সেই ভিত্তিতে একইদিন ১৯শে ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় তাদের স্টল বরাদ্দ করা হবে।
ড. মোঃ সেলিম রেজা
সদস্য—সচিব
অমর একুশে বইমেলা ২০২৬ পরিচালনা কমিটি।

